
লুৎফুর রহমান চৌধুরী
নিলামে বিক্রি হচ্ছে প্রতিটি প্রেমের খুঁটি
জনতার উপচে পড়া ভীড় দেখে তাজ্জব
মনে হয় এবার শূন্য পাত্র ভরে যাবে,
ন্যায্য মূল্যের চেয়ে অধিক মুদ্রায়!
বুক সত্যিই আনন্দে ভরে গেল ক্রেতা দেখে
মাতাল হাওয়া এসে কানে কানে বলে গেল
একটুখানি ধৈর্য্য ধর,
কাঙাল মনটাকে শান্ত করে সামনে তাকা,
নিরাশ হয়ে পড়লে কিছুই হবে না পাগল।
খুচরা বাজারে সঠিক মুল্য পাওয়া দুষ্কর
তাই গর্জে উঠেছে বজ্রপাতের মত নিলাম
নেশার চোখে তাকিয়ে আছি
কে হবে প্রেমের খুঁটির সঠিক খরিদদার
বাড়ির উঠোনে বাজছে নিলামের ঘন্টা
ডাক শুরু গেছে ইতিমধ্যে—
জানি না আসল প্রেমের খুঁটির মিস্ত্রী কে
কোন ভাগ্যবানের কপালে জুটবে ,
নিখুঁত প্রেমের শক্ত খুঁটিগুলো।



