
এম এ জিন্নাহ
বর্ণ জয়ের ফেব্রুয়ারি শোক সভাতে সাজে;
শোকের ছায়া নামলো যেনো বাংলাদেশের মাঝে।
চাঁদের কণায় সূর্য কণায় স্নিগ্ধ হাসি ঝরে;
ফেব্রুয়ারি নীরব যেনো শোকের ভীষণ জ্বরে।
বাংলা ভাষায় শ্রদ্ধা জমে, জমবে অবিরত;
এ ভাষাতে ইচ্ছেগুলোর উঁকিঝুঁকি কত!
বিশ্বজুড়ে জোগাড় প্রাণে বাংলা অমর হলো;
বাংলা ভাষা ছড়িয়ে দিতে ফেব্রুয়ারি এলো।
শব্দমালায় ছন্দ মেলায় সতেজ করা ভাষা;
জাতি-কুলের মধ্যে জাগে সহস্র সব আশা৷
স্বপ্ন বাঁধে ফুলকলিরা, স্বপ্ন বাঁধে তারা;
নীরব সুরে স্বপ্ন বাঁধে প্রাণ দিয়েছেন যারা।



