
হারানো পথের বাঁকে এসে দেখি
সবই ভুল ছিল,
অগনিত মানুষের কলরবে অনুপ্রাস,
পয়ারের জাল ছিড়ে
মোহনায় কারা চুপি চুপি অভিসারে
একে একে ঢেউ ভাঙে
সন্ধ্যার আকাশে ওড়ে গাঙ চিল
গন্ডী পেরিয়ে যায় নীল তিমি-
নক্ষত্রের দল জেগে ওঠে রাতের আকাশে।
তারপর তুমি এলে নীরব সৈকতে
একরাশ জোনাকের সাথে,
তবুও হয়নি বলা ভালোবাসি…
গোলাপে সাজানো খোঁপা
…আর আতর শিশি।



