
সারমিন চৌধুরী
আকাঙ্ক্ষিত জিনিস পাওয়া দুষ্কর
কিন্তু সেটা অসম্ভব নই মোটে,
সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এগিয়ে গেলে
পাথরেও একদিন ফুল ফোটে।
সাধনার সুমিষ্ট ফল কাঁটাতে ঢাকা
পেতে হলেই ঝরাতে হবে রক্ত,
হতাশারা দিবে পূর্বাভাস পদেপদেই
মনোবল সদা রাখতে হবে শক্ত।
সখের বহুকিছু করতে হবে বিসর্জন
সয়তে হবে পরিজনের তিরস্কার,
দুর্বোধ্যতা চাইবে স্বপ্নের হতে ধূলিসাৎ
করতে হবে ব্যাতিক্রম আবিষ্কার।
চোখের মধ্যে কয়েদ হবে রঙিন ইচ্ছা
অপমৃত্যু চাইবে করতে বশিভূত,
পা থামতে চাইবে ক্লান্তির অজুহাতেই
তুমি লেগে রবে লক্ষ্যে একাগ্রত।
কতো নিয়ম লঙ্ঘনে বানাবে কয়েদি
মিথ্যাচারে করবে যখন অলংকৃত,
লাগামহীন সময়ের হাল ধরলে তুমিই
কর্মগুণে হবে সারা বিশ্বে সমাদৃত।



