সাহিত্যকবিতা

মোহজালের আলপনা

মোর্শেদা মৌ

হৃদয়ের গালিচায় মোহজালের আলপনা
সুখ ও ভালোবাসায় হবে জীবনের সূচনা,
চিরদিন ধরে রাখবো মনের মনিকোঠায়
হারাতে দেব না যদি থাকো চিলেকোঠায়।

ইচ্ছের প্রান্তরেও জমা স্বপ্নের আনাগোনা
একান্ত সাহচর্যে হব আমি শুধুই আনমনা,
হতাশাগ্রস্ত নিমজ্জিত মন হবে স্থির, শান্ত
গড়ে তুলবো এক জীবনে অনাড়ম্বর প্রান্ত।

কালিমা মুক্ত জীবনবোধে হব স্বচ্ছ ধারক
জীবন চলার পথে তুমি হবে একান্ত বাহক,
এতটুকুই ছিল আমার তোমার কাছে চাওয়া
জল্পনা কল্পনার অবশেষ শূন্য হলো পাওয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension