ভারত

নেতাজি ইন্ডোরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠান

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অবশেষে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠান হচ্ছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রথমে ঠিক হয়েছিল, ওই অনুষ্ঠান হবে কলকাতার উত্তীর্ণ অ্যাম্পিথিয়েটারে। কিন্তু আগামী ১৭ অক্টোবর, বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর এই অনুষ্ঠান করা হবে জানান হয়েছে ৷ ওইদিনের অনুষ্ঠানেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শতবর্ষ উপলক্ষে থাকছে বিশেষ আলোচনাও।

সূর্যকান্ত মিশ্র জানান, প্রথমে অনুষ্ঠানটির জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চাওয়া হয়েছিল। কিন্তু তখন তাঁরা জানতে পারেন, ওই সময় কলকাতা পোর্ট ট্রাস্ট তাদের অনুষ্ঠানের জন্য চার দিনের জন্য ইন্ডোর স্টেডিয়াম বুকিং করে রেখেছে। ফলে তখন উত্তীর্ণ অ্যাম্পিথিয়েটারে এই অনুষ্ঠান করার কথা ভাবা হয়। কিন্তু ইতিমধ্যে খবর আসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে সভাস্থল হিসাবে ব্যবহার করা যাবে ৷ অনুষ্ঠান স্থল উত্তীর্ণ অ্যাম্পিথিয়েটারের বদলে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান হয়৷

তিনি আরও জানান, এক বছর ধরে চলবে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ উদ্‌যাপনের কর্মসূচি। কলকাতায় কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি জেলাতেও শতবার্ষিকী পালিত হবে ৷ এজন্য বিভিন্ন পুস্তক ও পুস্তিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগামী দিনেও আরও কিছু প্রকাশিত হবে যাতে মানুষের কাছে সেগুলি পৌঁছে দেওয়া যায়।

সূর্য মিশ্র জানিয়েছেন,গান্ধীজির সার্ধশত জন্মবর্ষ আলাদা করে উদ্‌যাপন না করা হলেও তাঁকে স্মরণ করে এবং তাঁর অবদানকে শ্রদ্ধা জানিয়ে পার্টির বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যেই প্রবন্ধ প্রকাশ করা হয়েছে। অন্যান্য বামপন্থী পত্রিকাতেও এ নিয়ে চর্চা হচ্ছে। যদিও বিজেপি-র গান্ধীজি স্মরণে সংকল্প যাত্রাকে কটাক্ষ করেন তিনি৷ কারণ তারা একই সঙ্গে গান্ধীজীর ছবিতে ও মূর্তিতে মালা দেয়, আবার গডসের মূর্তিতেও মালা দেয় বলে অভিযোগ করেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension