
নেতানিয়াহু হাসপাতালে ভর্তি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার
প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর মৃদু মাথা ঝিমুনি দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, পানিশূন্যতায় ভোগার কারণে নেতানিয়াহুর এমন হয়েছে। কিছুক্ষণ আগে তাকে শেবা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা এখন বেশ ভালো এবং তিনি মেডিক্যাল পরীক্ষার তত্ত্বাবধানে আছেন।
হাসপাতাল ও তার কার্যালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির উত্তরাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র গালিলি সমুদ্র দেখতে যান। দেশটিতে এখন মৃদু তাপদাহ চলছে।
এরপর শনিবার নেতানিয়াহু মৃদু মাথা ঝিমুনি হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



