
নেপালে বাংলাদেশী বিমান দুর্ঘটনায় অন্তত ৪০ নিহত
রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশের ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে বিমানটি রানওয়েতে অবতরণ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। তখন বিমানটিতে আগুন ধরে যায়।
নেপালের পুলিশ বিবিসিকে জানিয়েছে, ৩১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আরো ৯ জন পরে হাসাপাতালে মারা গেছেন।
এখনও আটজন নিখোঁজ রয়েছে। বাকিদেরকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।
বেঁচে যাওয়া যাত্রীদের একজন নেপালের একটি সংবাদপত্রকে বলেছেন, বিধ্বস্ত বিমানটির জানালা দিয়ে তিনি বের হয়ে আসেন। এবং তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন।
তিনি বলেছেন, বিমানের ভেতরে তিনি প্রথমে প্রচণ্ড জোরে একটা ধাক্কা অনুভব করেন এবং পরে খুব জোরে বিস্ফোরণের একটি শব্দ শুনতে পান।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।
যাত্রীদের মধ্যে কতোজন বাংলাদেশের নাগরিক সেটাএখনও নিশ্চিত করে জানা যায় নি।
নিহতদের পরিচয় সম্পর্কেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কিছু উল্লেখ করা হয়নি।
দুর্ঘটনার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায় এবংউদ্ধারকর্মীরা সেখান থেকে মৃতদেহ বের করে আনেন।
বিস্তারিত আরো আসছে…



