প্রধান খবরযুক্তরাষ্ট্র

নড়বড়ে হয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

রূপসী বাংলা ডেস্ক:আবারো মার্কিন প্রশাসনে পদত্যাগের ঘটনা ঘটেছে। এবার পদত্যাগ করেছেন  জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন।

জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির লোকজনের পদত্যাগে যখন ট্রাম্প প্রশাসন খানিকটা অস্থির তখন নতুন এই পদত্যাগের ঘটনা ঘটলো।

জানা গেছে, মাইকেল অ্যান্টন হিল্সডেইল কলেজের কিরবি সেন্টারে লেখক ও প্রভাষক হিসেবে যোগ দিতে পারেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় অ্যান্টন ছিলেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ ব্যক্তি।

খুব সম্প্রতি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার পদত্যাগ করেছেন। কাছাকাছি সময়ে পদ থেকে সরে যেতে হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে।

হোয়াইট হাউজের প্রেস সচিব বলেছেন, “আমি যেসব ব্যক্তির সঙ্গে কাজ করেছি তার মধ্যে মাইকেল অ্যান্টন ছিলেন অন্যতম স্মার্ট ও বুদ্ধিমান ব্যক্তি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension