বাংলাদেশরাজনীতি

নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বিএনপির মহাসমাবেশে এসে মতিঝিল নটর ডেম কলেজের সামনে মারামারিতে আহত হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন দীপু (৩২)। তার বাবার নাম বেপারি মোল্লা।

কমিটির সভাপতি জহির ফকির বলেন, তারা বিএনপির সমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন। বিকেল সাড়ে তিনটার দিকে তারা চার-পাঁচজন মতিঝিল নটর ডেম কলেজের সামনে দিয়ে যাওয়ার ২৫-৩০ জনের একটি গ্রুপ তাদেরকে মারধর শুরু করে।

আরো পড়ুন: আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

তিনি আরো বলেন, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেনের সমর্থকরা তাদেরকে মারধর করেছে। কবিরের ছেলে মেহেদী হাসান রাজুও সেখানে ছিলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension