
হাফিজুর রহমান
কাউকে কখনও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে
জিতে যাওয়ার জয়োল্লাসিত কোনো পরিবার,
তোমাকে সম্মানিত করেনি হে অভিভাবক;
বরং ঠেলে দিয়েছে নোংরা নর্দমায়—
পচনের একেবারেই— চুড়ান্ত পর্যায়ে যেতে;
হিমাগারের সাধ্য নেই তা প্রতিরোধ করার।
হারতে পারে না, হারেনি— হারে না কখনও
ধোঁকা খেয়ে— বোকা হওয়া নির্বোধ মানুষটা!
জিতেছে বরং কৃতকর্মের শাস্তি দিতে পেরে;
পাকাপোক্ত ব্যবস্থা, ওই নর্দমায় পাঠানোর।
লোভী-স্বার্থপর কোনো অভিভাবকের পরিবার,
যোগ্য উত্তরসূরী হওয়ার নিয়েছে প্রশিক্ষণ।



