
নুশরাত রুমু
ফড়িং ওড়ে কাশবনে
কাশের শোভা সূর্য ডোবা
দেখছি একা এই ক্ষণে।
সাজল আকাশ নীল রঙে
হেলেদুলে হৃদয় খুলে
মেঘ নেচে যায় কোন্ ঢঙে?
নদীর জলে ঢেউ খেলে
ঝিকিমিকি তারার উঁকি
জোছনা মাখি চাঁদ এলে।
বাতাস আনে সেই সুবাস
শিউলি ঝরে উঠোন ভরে
শরৎ এলো পাই আভাস।
ভগ্ন হৃদয় চায় কাকে ?
গভীর রাতে কল্পনাতে
খুঁজে চলি আজ তাকে।



