কবিতাসাহিত্য

পথ চাওয়া

সাবেরা হোসাইন

তোর মন খারাপের দিনগুলোতে
পাশেই ছিলাম।
যেমন করে উদাস পথিক বসন্ত বায়,
মনের মাঝে পথ ভুলে যায়৷
যেমন করে মেঘবালিকা হরিণ চোখে
ফিরে তাকায়,
যেমন করে কাঠবেড়ালী জৈষ্ঠ্য
মাসে নিজ খেয়ালে
ছুটে বেড়ায় দুপুরবেলা
তেমনই তোর ভালো লাগা৷

তেমন করে মেঘলা দিনে ভেবেছিলাম,
মনখেলাপী আশা নিয়ে
আমি তোর পথের পানে তাকিয়েছিলাম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension