
পদত্যাগ করছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে অভিবাসন ইস্যুতে বিতর্কের জেরে পদত্যাগ করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্সট সেহোফার। রবিবার পদত্যাগের কথা জানিয়ে মার্কেলের বিরুদ্ধে অভিবাসন পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার অভিযোগ আনেন বাভেরিয়ার রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) এর প্রধান সেহোফার। এসময় তিনি দলীয় পদ থেকেও পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।
রবিবার দেওয়া সিহোফারের এই ঘোষণায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে মার্কেলের জোটের ভবিষ্যৎ। তবে সম্প্রতি সেহোফার জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করলেও জোট ভাঙার কোনও ইচ্ছা নেই তার। খবর ডেইলি সাবাহ ও ডয়চে ভেলের।
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য অংশীদারদের সাথে একটি কার্যকর চুক্তিতে না পৌঁছাতে পারলে অভিবাসনপ্রত্যাশীদের জার্মান সীমান্ত থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সেহোফার।
রবিবার মার্কেলের দল সিডিইউ অভিবাসন ইস্যুতে মার্কেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাস করে। সিডিইউ জেনারেল সেক্রেটারি অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনব্যুয়ের বলেন, তার দল মনে করে এই মুহূর্তে অভিবাসন ইস্যু সংক্রান্ত সমস্যা সমাধানে অবশ্যই ইইউ’র হস্তক্ষেপ প্রয়োজন।
তবে পরবর্তীতে সিডিইউ’র জোটভুক্ত দল সিএসইউ জানায়, অভিবাসন বিষয়ে মার্কেলের অবস্থানের প্রতি সম্পূর্ণ অনাস্থা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলী প্রধান- দু’টি পদ থেকেই বেরিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন সেহোফার।
সম্প্রতি পদত্যাগের ইঙ্গিত দিয়ে একটি টিভি সাক্ষাৎকারে সেহোফার জানিয়েছিলেন, শরণার্থী ইস্যুতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সাথে বনিবনা না হলে তিনি পদত্যাগ করতে পারেন৷ এসময় তিনি দাবি করেন, তার দল সিএসইউ এর ও সরকারের সঙ্গে সংসদীয় জোট ভাঙার কোনও পরিকল্পনা নেই তার৷
সম্প্রতি সেহোফার অভিবাসন বিষয়ক একটি ‘মাস্টারপ্ল্যান’ তৈরি করেছেন৷ কিন্তু ম্যার্কেলের সঙ্গে মতের মিল না হওয়ায় এখনও তা প্রকাশ করা হয়নি৷ জানা গেছে, যেসব শরণার্থী ইউরোপের অন্য দেশে নিবন্ধিত হয়েছেন, তাদেরকে জার্মান সীমান্ত থেকে ফিরিয়ে দিতে চান সেহোফার৷ তবে ম্যার্কেল এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন৷ তিনি শরণার্থী সংকটের একটি ইউরোপীয় সমাধান চান৷
তখন সেহোফার বলেছিলেন, ‘রাজনীতিতে কিছু দৃঢ় অবস্থান থাকে৷ সেসব ক্ষেত্রে দাপ্তরিক কাজের চেয়ে বিশ্বাসটাকে প্রাধান্য দিতে হয়৷



