
সাঈদুর রহমান লিটন
স্বপ্ন ছিলো সেতু হবে দ্বন্দ্ব ছিলো মনে
পদ্মার বুকে সেতু হবে ভাবতো জনে জনে।
সেই স্বপ্ন আজ সত্য হলো অবাক বিশ্ববাসী
জলজ্যান্ত সেতু দেখে সবার মুখে হাসি।
এপার থেকে ওপার যাবো থাকবে না ভীড় ঘাটে
ঘাটে বসেই দেখবো না আর সূর্য যাওয়া পাটে।
রাজধানীতে যাবো সবাই ইচ্ছে যখন হবে
ডুববে না আর নৌকা লঞ্চ বাসেই বসে রবে।
জনগণের ঘামের টাকায় পদ্মা সেতু হলো
প্রধানমন্ত্রীর ইচ্ছা শক্তি বড্ড বেশী বলো,
অপশক্তি দূর হয়েছে সেতুর ‘পরে গাড়ি
সেতুর ‘পরে বসে বসে পদ্মা দিচ্ছি পাড়ি।
গর্ব করে বলতে পারি সেতু দেশের টাকায়
বড় বড় গাড়ি ঘোড়া সেতুর ‘পরে হাঁকায়।
যাচ্ছে চলে জেলায় জেলায় দেখতে ভালো লাগে
স্বপ্নটাকে নাগাল পেলে দুঃস্বপ্ন সব ভাগে।
বলতে পারি মহৎ কাজে ইচ্ছা শক্তিই বড়
পদ্মা সেতু দেখে দেখে নতুন স্বপ্ন ধরো।
পারবো বলে যাও এগিয়ে স্বপ্নের রাখো বাজি
সার্থক হবে স্বপ্ন তোমার বলবে কাজের কাজি।
পদ্মার বুকে পদ্মা সেতু সবারি অহংকার
স্বপ্ন দেখি এমন গর্ব পাবো যে বারংবার।
ফলবে সোনা, সোনার হাতে শেখ হাসিনার দেশে
সকল কাজে আসবে সফল আসবে বিজয় বেশে।



