
মুহাম্মদ রফিক ইসলাম
বাহিরের সৌন্দর্য বেশিই থাকে
ঘরের পূর্ণিমা হারায় কদর্য
নিজের ডানার লুকিয়ে সৌন্দর্য
ফুলের মোহে ঘর ছাড়ে প্রজাপতি
অপার্থিব জগতের ছলনায় কেউ কেউ
পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যেও বে-সুখি
অথচ ভেতরের আলোয় হীরের ঝলক
অনেকেই আলো খুঁজে বাহিরের অন্ধকারে



