আন্তর্জাতিকপ্রধান খবর

পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় গ্লোরিয়া ফানিকুলার ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ইউনিট। আহত ও নিহতদের অধিকাংশই বিদেশী নাগরিক । বুধবার (৩ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার সময় ট্রামটি শহরের রেস্তোরাডোরেস স্কয়ারের কাছ থেকে বাইরো আল্টো এলাকার দিকে উঠছিল। এই রেলপথটি ১৮৮৫ সালে চালু হয় এবং এটি পর্যটক ও স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম হিসেবে পরিচিত।

এ ঘটনায় এক বিবৃতিতে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস বলেন, ‘এটি আমাদের শহরের জন্য এক দুঃখজনক দিন। লিসবন আজ শোকে আচ্ছন্ন। এটি এক মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা।’

এছাড়াও দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা দুর্ঘটনার পর এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আশা প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি খুব শিগগিরই দুর্ঘটনার কারণ উদঘাটন করার প্রতিশ্রুতি দেন।

এদিকে দুর্ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়, ফানিকুলারটির ওপরের ট্রামটি লাইনচ্যুত হয়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছিল এবং যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে পড়ার চেষ্টা করছিলেন। এ সময় চারপাশে আতঙ্ক ও চিৎকার শোনা যায়। লুস ইলেকট্রিসিটি কানেকশন থেকে ব্রেকফেইল থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা সংশ্লিষ্টদের।

এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশী নাগরিকও রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension