প্রবাস

পর্তুগাল বাংলা প্রেসক্লাব গঠন

রূপসী বাংলা ডেস্ক: পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার লিসবনের স্থানীয় ফুড গার্ডেনের রেস্টুরেন্টের হল রুমে পর্তুগাল বাংলা প্রেসক্লাব গঠনের জন্য দেশটিতে অবস্থানরত প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগারদের নিয়ে এক মতবিনিময় সভা হয়।

পর্তুগালের অনলাইন পত্রিকা বাংলা পিটি সম্পাদক সৈয়দ মাহবুবের সভাপতিত্বে এবং রাসেল আহম্মেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক ফয়সাল আহমেদ দ্বীপসহ পর্তুগাল প্রবাসী সাংবাদিক, লেখক ও ব্লগার রনি মোহাম্মদ, নজরুল ইসলাম সুমন, এবি সামাদ, জাহিদুল ইসলাম সোহাগ, তৌহিদুর ইসলাম এনি, সুমন আহমেদ, ফখরুল হাসান, মঈন উদ্দিন, মুমিনুল ইসলাম মুমিন ও আশরাফ প্রমুখ।

সভায় উপস্থিত সকলের পরামর্শে পর্তুগালে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সফলতার, সম্ভাবনাময় কর্ম ক্ষেত্র, ব্যবসা-বাণিজ্যের সঠিক তথ্য চিত্র তুলে ধরার এবং পর্তুগালের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে রনি মোহাম্মদকে আহ্বায়ক ও নাঈম হাসান পাবেলকে সদস্য সচিব ও জহুরুল হক জহুর, রাসেল আহম্মেদ, জাহিদ হাসান সোহাগ, তৌহিদুল ইসলাম এনিকে সদস্য করে সাত সদস্যর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সকলের সাথে পরামর্শ করে পর্তুগালের বিভিন্ন শহরে বসবাসরত বাংলা মিডিয়ার বর্তমান ও সাবেক কর্মীদের সংগ্রহ করে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করার আহবান এবং এক নৈশভোজের মধ্যদিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension