আন্তর্জাতিকনিউ ইয়র্ক

পাকিস্তানে ঘুষ নেয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সরকারি কর্মকর্তার চিঠি!

আর্থিক সংকটের কারণে সংসার চালানো দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সংসার চালানোর জন্য ঘুষ খাওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা। খবর ডেইলি পাকিস্তানের।

পাক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই কর্মকর্তা বলেন, এই মুহূর্তে আমাদের প্রিয় দেশের বিপজ্জনক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি অবগত। দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা ফেরাতে আপনার সরকার চেষ্টার কসুর করছে না।

চিঠিতে তিনি আরও লিখেছেন, করকর্তা হিসেবে গত ৪ বছর ধরে তিনি কাজ করছেন। কিন্তু কখনোই দুর্নীতির সাথে নিজেকে জড়াননি। তবে দেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে দুর্নীতি করা ছাড়া তার আর কোনো উপায় নেই। দুর্নীতির কার্যকলাপে যুক্ত হলে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন। ফলে সহজেই ন্যূনতম দৈনন্দিন চাহিদা মেটাতে পারবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension