
পাকিস্তানে বিচারকদের ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠিতে হুমকি!
পাকিস্তানে এক ডজনের বেশি বিচারককে ‘বিষাক্ত’ পাউডারযুক্ত চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। চিঠিগুলোতে একটি নির্দিষ্ট ছবি এবং ইংরেজি শব্দ ‘ব্যসিলাস অ্যানথ্রাসিস’ লেখা ছিল বলে জানিয়েছে এফবিআই। খবর আল-জাজিরার
‘ব্যসিলাস অ্যানথ্রাসিস’ হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা অ্যানথ্রাক্স সৃষ্টি করে।
পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসাসহ সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারক একই ধরনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি পুলিশ।
বিচারকদের হুমকি দেওয়ার উদ্দেশ্যেই এই চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ করে এফবিআই জানায়, চিঠিতে পাকিস্তানের জনগণের সমস্যার জন্য বিচারপতিদের দায়ী করা হয়েছে।
এফআইআরে বলা হয়েছে- সাদা খামে লেখা চিঠিগুলোতে প্রেরকদের অসম্পূর্ণ ঠিকানা ছিল। মঙ্গলবার খামগুলো খুলতেই ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারকের কর্মীরা সন্দেহজনক পাউডার দেখতে পান। কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে, চিঠি খোলার পরে কর্মকর্তাদের চোখে চরম জ্বালা অনুভূত হয় এবং তাদের ঠোঁটের চারপাশে জ্বলছিল বলেও অভিযোগ করেন তারা।
এ প্রসঙ্গে লাহোরের ডেপুটি পুলিশ প্রধান আলী নাসির রিজভি জানিয়েছেন, চিঠিগুলো তদন্তের জন্য সন্ত্রাস দমন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আদালতেও পরীক্ষা করা হচ্ছে।
আইএসআই এই হুমকি চিঠির সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন বিচারকরা।



