ভারত

পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের হবে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মানুষ ভারতের অংশ হতে চাইছে। আমরাও এ ব্যাপারে আশাবাদী যে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে।’

রোববার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির প্রোগ্রাম ‘আপ কি আদালতে’ এই মন্তব্য করেন তিনি।

এ সময় কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘তারা কি কখনো কাশ্মীর নিতে পেরেছে? তাদের অধিকৃত কাশ্মীর নিয়ে চিন্তিত হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমি দেড় বছর আগেই বলেছিলাম, ওই কাশ্মীরে আমাদের হামলা না করলেও চলবে। সেখানে পরিস্থিতি এখন এমন হয়েছে যে, মানুষ ভারতের অংশ হতে চাইছে।’

এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানতে চাইলে রাজনাথ বলেন, ‘আমি আর কিছুই বলবো না। আমার বলা উচিতও না। আমরা কোনো দেশে হামলা করছি না। বিশ্বের কোনো দেশে হামলা করার বৈশিষ্ট্য ভারতের নেই। এমনকি অধিকৃত কোনো এলাকাতেও আমরা হামলা করি না।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর কিন্তু আমাদের ছিল। এখনো আমাদের বলেই মনে করি। আমি আশা করছি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে।’

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক কর্মী আমজাদ আইয়ুব মির্জা বলেছিলেন, পাকিস্তানের অধীনে এই এলাকার মানুষ হতাশ। তারা এখন ভারতের অংশ হতে চায়। পাকিস্তানের নির্বাচন নিয়ে তারা হতাশ। সামনে এমন নির্বাচন আরও আসবে। এতে তারা ভারতের অংশও হয়ে যেতে পারে। তাতেই মুক্তি মিলবে।’

চীন ভারতে‍ হামলা করবে কিনা, জানতে চাইলে রাজনাথ বলেন, ‘এমন ভুল না করার বোধটা স্রষ্টা তাদের দিক। ভারত কোনো দেশে হামলা করে না। তবে কোনো দেশ হামলা চালালে আমরা বসে থাকব না। তবে আসল সত্য হলো প্রতিবেশীদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension