কবিতাসাহিত্য

পাথরের অভিশাপ

সারমিন চৌধুরী

আমাকে ছুঁয়ে দাও তুমি আগুন স্বভাবে
বিরহ পুড়িয়ে একবার জেগে ওঠি
প্রকট বিষণ্ণতায় ছড়িয়ে দিই অট্টহাসি
শ্যাওলাজমা বিক্ষত বুকে চকচক করে উঠুক;
আর্দ্র মনের অস্ফুট ক্রন্দন !
মনভুলানো ইশারায় প্রেম উড়ে গেছে নিরুদ্দেশে
সংকীর্ণ পথে ছড়িয়ে আছে পাথরের অভিশাপ
যার রহস্যময়ী না-বলা গল্পের পরতে
ভারী হয়ে উঠছে নগরীর যান্ত্রিক কোলাহল
অবুঝ প্রেমিকার ডানায় অনাহারী উড়াল,
যন্ত্রণাক্লিষ্ট ছায়ার উপনীত,মৃত্যুর মতো অনিবার্য
সত্যকে নরম উষ্ণতায় যে আগলে রাখছে।

আমাদের যে আর কথা বলা নিষেধ,
সমস্ত শব্দেরা কালো মেঘের মতো আঁধারে ডুবে
ব্যথায় ঢেকে আছে চোখে- মুখে মনের কথা!
সূর্যের মতো উজ্জ্বল বিশ্বাসকেই খুবলে খাচ্ছে
কালোজাদুর সেই ছোট্ট একখানা রুমাল
যার মায়াবী ছলনায় আটকে আছে হৃদয় তল্লাট
দীর্ঘ কান্নার পরিত্রাণহীন ভয়ংকর স্বপ্নে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension