আন্তর্জাতিক

পিটিআই ছেড়ে পিএমএলকিউ’তে যাচ্ছেন ২৬ সাবেক এমপিএ

পাঞ্জাবের ২৬ সাবেক এমপিএ ইমরান খানের দল পিটিআই ছেড়ে পিএমএল-কিউ বা পাকিস্তান মুসলিম লীগ কায়েদে যোগ দিচ্ছেন। গত ৯ই মে দেশব্যাপী সহিংসতার প্রেক্ষিতে তারা সম্প্রতি পিটিআই ত্যাগের ঘোষণা দেন। ইমরান খানকে গ্রেপ্তারের পর ইতিহাসের সবথেকে ভয়ানক অস্থিতিশীলতার একটি অবলোকন করে পাকিস্তান। এরপর গণহারে দলটি ছেড়ে যেতে শুরু করেছে নেতারা।

দ্য নিউজের বরাত দিয়ে রোববার জিও টিভি জানিয়েছে, পিটিআই ছাড়া এই নেতারা এখন পিএমএল-কিউ দলে ভিড়তে চায়। এই এমপিএদের নেতৃত্বে রয়েছেন পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহির কাজিন চৌধুরী শুজাত হুসাইন। সূত্র বলছে, এই সাবেক এমপিএ’রা এখন পিএমএল-কিউ দলের নেতাদের কাছে তাদের দল থেকে মনোনয়ন পাওয়ার আবেদন জানিয়েছেন। তারা আসন্ন নির্বাচনে লড়তে চান।

যারা এরইমধ্যে পিএমএল-কিউ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের মধ্যে আছেন ফয়জুল্লাহ কামোকা, চৌধুরী আখলাক এবং অন্যরা। আর সাবেক এই পিটিআই নেতাদের সঙ্গে কথা বলার জন্য পিএমএল-কিউ দল থেকে চৌধুরী মুহাম্মদ সরোয়ারকে নিয়োগ দেয়া হয়েছে। যেসব পিটিআই নেতা পিএমএল-কিউ’র সঙ্গে যোগাযোগ করেছে তারা প্রায় সকলেই দক্ষিণ পাঞ্জাবের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension