প্রধান খবরভারত

পুলওয়ামায় মৃত শহিদের সংখ্যা নিয়ে বিতর্ক উস্কে দিলেন ফারুক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এতদিন বালাকোটে জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে সংশয় ছিল৷ এবার পুলওয়ামার শহিদ জওয়ানদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বির্তক বাঁধালেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷

ন্যাশনাল কনফারেন্স নেতা এদিন শ্রীনগরে একটি জমায়েতে তাঁর সংশয়ের কথা বলে ফেলেন৷ জানান, পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যু নিয়ে তাঁর সন্দেহ আছে৷ বলেন, ‘‘আমি সত্যি কথাই বলছি৷ পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা গেল৷ এটাতেও আমার সন্দেহ আছে৷’’ ফারুকের অভিযোগ, মোদী পুলওয়ামায় শহিদ জওয়ানদের নিয়ে রাজনীতি করছেন৷

তাঁর কথায়, আসল সমস্যা থেকে নজর ঘোরাতে দেশে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করা হয়েছে৷ নইলে ছত্তিশগড়ে কত ভারতীয় সেনার মৃত্যু হয় সেই খোঁজ কি মোদী রাখেন? সেখানে কি মোদী গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন? সেই জওয়ানদের পরিবারদের সমবেদনা জানিয়েছন? ছত্তিশগড়ে যেসব জওয়ানদের মৃত্যু হয়েছে তাদের নিয়ে কোনও কথা কি মোদীর মুখে শোনা গিয়েছে? এদিনের জমায়েত থেকে আরও একবার বালাকোট এয়ারস্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলেন ফারুক আবদুল্লা৷

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়৷ পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান৷ হামলার কিছু পরেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এর দায় স্বীকার করে৷ তারপরেই ভারত-পাক দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়৷ পুলওয়ামার বদলায় ভারত পাল্টা অভিঘাত করে৷ পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ ঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension