আন্তর্জাতিক

পেন্টাগন রিপোর্ট ‘অনুমান নির্ভর’: চীন

রূপসী বাংলা ডেস্ক:মার্কিন লক্ষ্যবস্তুতে হামালা চালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছে চীনের সেনাবাহিনী, পেন্টাগনের এমন রিপোর্টকে সম্পূর্ণ অনুমান নির্ভর বলেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

এই রিপোর্ট যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পেন্টাগনের রিপোর্টে বলা হয়, বিশ্বব্যাপী প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে চীন ২০১৭ সালে তাদের সেনাবাহিনীর জন্য ১৯০ বিলিয়ন ডলারের চেয়ে বেশি অর্থ খরচ করেছে।

এর জবাবে শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পেন্টাগনের রিপোর্টটি ভুল এবং অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।

চীনা সেনাবাহিনী রিপোর্টটির তীব্র বিরোধিতা করছে বলে জানানো হয়।  চীন একটি শান্তিপূর্ণ উন্নয়নের পথে রয়েছে এবং একটি আত্মরক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করেছে এবং এই দেশ সবসময় বিশ্ব শান্তিতে অবদান রাখতে চায় বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়, চীন সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী করছে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং দেশের সার্বিক উন্নতির উদ্দেশ্যে। পাশাপাশি বিশ্বশান্তি এবং সমৃদ্ধির জন্য। চীনের সেনাবাহিনীর সংস্কার, অস্ত্রের উন্নয়ন এবং প্রতিরক্ষা সক্ষমতা এই আধুনিক যুগে খুবই সামান্য। পেন্টাগনের সমালোচনা পুরোপুরি অনুমান নির্ভর।

পেন্টাগনের রিপোর্টটিতে বলা হয়েছিল, তারা পরিষ্কার নয় যে বেইজিং বিধ্বংসী যুদ্ধ বিমান মহড়া চালিয়ে কি বার্তা দিতে চেয়েছিল। এই বছর চীনের বিমানবাহিনী তাদের প্রশিক্ষণ মহড়ার সময় দক্ষিণ চীন সাগরের বিতর্কিত বিভিন্ন দ্বীপে বোমা ছুঁড়ে মহড়া চালায়।

চলতি বছরের জানুয়ারি থেকেই পেন্টাগনের পাশাপাশি রাশিয়া চীনের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলের বিরোধিতা শুরু করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension