আন্তর্জাতিকপ্রধান খবর

মারা গেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও মানবতায় নোবেলজয়ী বিশ্বনন্দিত ব্যক্তিত্ব কফি আনান

রূপসী বাংলা ডেস্ক:মারা গেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও মানবতায় নোবেলজয়ী বিশ্বনন্দিত ব্যক্তিত্ব কফি আনান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আন্তর্জাতিক কূটনীতিকদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। শনিবার (১৮ আগস্ট) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টুইটারে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ। উল্লেখ্য, আনানই ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হন। ১৯৯৭ থেকে ২০০৬ সালে পর্যন্ত দুই দফায় এই পদে ছিলেন তিনি।

পরবর্তীতে তিনি সিরিয়া সঙ্কট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে সেখানে কাজ করেন তিনি। মানবিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কারজয়ী কফি আনান মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের সমাধান নিয়েও কাজ করছিলেন।

১৯৩৮ সালে ঘানায় জন্মগ্রহন করেন তিনি।

২০০১ সালে ‘মানবাধিকারের গুরুত্ব’ বিষয়ে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরষ্কারে ভূষিত হন কফি আনান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension