প্রধান খবরযুক্তরাষ্ট্র

প্রথম মুসলিম নারী সদস্য পাচ্ছে মার্কিন কংগ্রেস

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মিশিগানের সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য রাশিদা ত্লাইব। নির্বাচনের পর মার্কিন কংগ্রেসের প্রথম নারী সদস্য হবেন তিনি।

মিশিগান রাজ্যের ১৩ জেলার প্রতিনিধি হওয়ার দৌড়ে আছে রাশিদা। আসনটিতে ১৯৬৫ সাল থেকে কংগ্রেসে প্রতিনিধিত্ব করছিলেন জন কনয়ার্স জুনিয়র। গত বছর যৌন কেলেংকারিতে পড়ে অবসরে যান তিনি।

ডেমোক্র্যাট দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি ৩৩.৬ ভাগ সমর্থন পান রাশিদা।

আসনটিতে রিপাবলিকান দলের কোন প্রার্থী নেই। ৬ নভেম্বরের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হবেন তিনি।

ফিলিস্তিনি অভিবাসী পরিবারের মেয়ে রাশিদা ১৯৭৬ সালে ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। প্রাইমারি জয় লাভের পর আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। বলেন, ‘আমার ভেতরে আনন্দের সংঘাত চলছে।’

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এবং যুক্তরাষ্ট্রজুড়ে ‘ইসলামভীতি’ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে রাশিদার বিজয় অভিবাসীদের অবিস্মরণীয় ঘটনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension