প্রবাস

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিউইয়র্কে নির্মূল কমিটির ‘গণহত্যা দিবস’ পালিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ২৫শে মার্চ, ১৯৭১।রাতের অন্ধকারে রচিত হয়েছিল মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। বাঙালির মুক্তিসংগ্রামের আন্দোলনকে শ্বাসরুদ্ধ করতে ঘুমন্ত নারী শিশু সহ নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পরে পাকিস্তানি হানাদার বাহিনী।অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

সেই কাল রাত্রিতে সংঘটিত গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রদীপ প্রজ্বলন করে উপস্থিত নেতৃবৃন্দ ২৫শে মার্চের গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার-এর সভাপতি ফাহিম রেজা নুর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় গণহত্যা দিবসের প্রদীপ প্রজ্বলনে  মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে গণহত্যার ভয়াবহতা সম্পর্কে জানানোর দাবি জানান এবং  সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

 প্রদীপ প্রজ্বলনে  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মনির হোসেন,ওমর ফারুক খসরু ও শরাফ সরকার,  প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ,অধ্যাপিকা হোসনে আরা,কবি হাসান আল আব্দুল্লাহ,ওবায়দুল্লাহ মামুন, কলামিস্ট কামাল হোসেন মিটু, শাহিন আজমল,জাকারিয়া চৌধুরী,গোপাল সান্যাল,শুভ রায়,ইসমাইল হোসেন স্বপন,শাহীদ রেজা নূর,প্রমুখ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension