প্রধান খবরভারত

প্রধানমন্ত্রী মোদীর কোলে কার সন্তান, জল্পনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এভাবে হাসতে অনেকদিন দেখা যায়নি প্রধানমন্ত্রীকে৷ এভাবে কোনও শিশুর সাথে তাঁকে খেলতেও দেখেনি অনেকে৷ সেই ছবি হাতে পেলে সোশ্যাল মিডিয়া আর কি চায়? সকাল থেকে সেই ছবিতে চোখ রেখেছিলেন সবাই৷ তবে যে প্রশ্নটা সবার মনে ঘুরছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোলে যে মিষ্টি বাচ্চাটিকে দেখা গেল, সে কে? তাঁর পরিচয় কি?

নরেন্দ্র মোদী এদিন দুটি ছবি পোস্ট করেন৷ সেখানে ক্যাপশনে লেখেন খুব কাছের বন্ধু (“a very special friend”)৷ ছোট্ট ছেলেটিকে খোশ মেজাজেই প্রধানমন্ত্রীর কোলে খেলতে দেখা যায়৷ সংসদ ভবনের মধ্যেই এই অন্যরকম ছবি ধরা পড়ে ক্যামেরায়৷

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে মোদী বলেন একজন বিশেষ বন্ধুর সঙ্গে দেখা হল আজ সংসদে৷ সে নিজেই এসেছিল আমার সাথে দেখা করতে৷

প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ওই শিশুটির সঙ্গে খেলছেন৷ দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর কোলে বসে রয়েছে ওই ছোট্ট শিশু৷ সামনের টেবিলে রয়েছে চকোলেট৷

তবে এই শিশুটি কে তা খোলসা করেননি প্রধানমন্ত্রী৷ আর তা নিয়েই শুরু হয় জল্পনা৷ তবে এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আট লাখেরও বেশি মানুষ এতে লাইক দেন৷ পরে এক ট্যুইটার ব্যবহারকারী প্রকাশ করেন এই শিশুর পরিচয়৷ তিনি বলেন রাজ্যসভার সাংসদ সত্যনারায়ণ জাটিয়ার নাতি এই শিশু৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension