বিনোদন

প্রিয়াঙ্কার সিগারেট খাওয়ার ছবি ভাইরাল

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউডে স্থায়ী হওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত বছরই জানিয়েছিলেন তার হাঁপানি বা অ্যাজমা রয়েছে, সাথে এও বলেছিলেন ধূমপান করাটা নাকি তার কাছে মোটেও পছন্দ নয়। কিন্তু তার কথায় আর কাজে মিল পাওয়া যাচ্ছে না। সস্প্রতি গিয়েছে প্রিয়াঙ্কার জন্মদিন। আর সেই জন্মদিন স্বামীসহ পুরো পরিবার নিয়ে কাটিয়েছেন মায়ামি বিচে। আর সেখানেই ঘটেছে বিপত্তি।

ক্যামেরায় ধরা পড়েছে তার সিগারেট খাওয়ার ছবি। আর সোশ্যাল মিডিয়ায় সাথে সাথেই তা ভাইরাল। তারপরই সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। কারণ প্রিয়াঙ্কা গত বছরই একটি প্রতিষ্ঠানের হয়ে একটি বিজ্ঞাপন করেন। সেখানে হাঁপানি নিয়ে সচেতনতার কথা বলেন তিনি। সেই প্রতিষ্ঠানের ইনহেলারের উপকারিতার কথাও শোনা গিয়েছিল তার মুখে।

প্রিয়াঙ্কা জানান, তার পাঁচ বছর বয়সে হাঁপানি ধরা পড়ে। কিন্তু জীবনের উত্থানের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এমন কী দীপাবলির সময় বাজি পোড়ানো নিয়েও নানা কথা বলেন প্রিয়াঙ্কা চোপড়া।

কিন্তু সেই প্রিয়াঙ্কা এবার স্বামী নিক জোনাস আর মা মধু চোপড়ার সঙ্গে বসে ধূমপান করছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তার পুরনো টুইট, যেখানে তিনি ধূমপান ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন, সেই সব তুলে ধরে তীব্র সমালোচনা করা হয়েছে।

একদিকে তিনি হাঁপানির জন্য ইনহেলারের বিজ্ঞাপন করছেন, বলছেন তার পাঁচ বছর বয়সে হাঁপানি ধরা পড়ে, বাজি পোড়ানোর বিরুদ্ধে কথা বলছেন, সেখানে নিজেই বসে ধূমপান করে যাচ্ছেন। কেউ কেউ তো কটাক্ষ করে এও বলেছেন, এত তাড়াতাড়ি হাঁপানি সেরে গেল!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension