কবিতাসাহিত্য

প্রশান্ত পৃথিবী

ইমন হোসেন


উদ্ভিন্ন সাহারায় লেলিহান শূন্যতার চাতক,
অহর্নিশি খুজে চলে একফোঁটা বৃষ্টির জল;
তুষার আচ্ছন্ন শীতের সৈকত,
একটি বসন্তের জোয়ারের প্রতীক্ষায় আজন্ম বিভোর;
জীবনের অপুষ্পক বৃক্ষ আজো চায়,
একগুচ্ছ পূর্ণতার ফুল!
অনাবাদি ভূমি প্রতিশ্রুত আমৃত্যু,
সবুজের সম্ভারে হাসির ঢেউ খেলাবে অনিন্দ্য ফসল;
অনন্ত অমাবস্যার শেষে,
জ্যোৎস্নায় অবগাহনের স্বপ্নে মগ্ন চকোর।

যাযাবর ফিরে যেতে চায়,
কোলাহলময় নাগরিক উষ্ণতায়;
নৈঃশব্দ্যিক হৃদয়ের আকুতি-
রাতের পর সকাল, অশ্রুর পর হাসির প্রতিধ্বনি;
বিবর্ণ ভুবন খোঁজে সমৃদ্ধির সম্ভার,
নিঃসঙ্গতা চায় সুকোমল দুটি হাত,
আর আমি চাই প্রশান্ত পৃথিবী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension