প্রবাস

প্রাণের আমেজে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের বনভোজন সম্পন্ন

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি :  যুক্তরাষ্ট্রের নিউজারসির প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে গ্রীষ্মের জন্য।দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন  গ্রীষ্মে  নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে।

তারই ধারাবাহিকতায়  নিউজারসি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি আমেরিকান লায়ন্সরাও মেতে উঠেছিল বনভোজনে। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের  উদ্যোগে গত ৬ আগস্ট , মংগলবার ,  আয়োজন করা হয়েছিল বনভোজনের। বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বনভোজনের শুভ উদ্বোধন করেন নিউজার্সির লায়ন্স জেলা ১৬ এল এর গভর্নর ডেভিড এসক্রিভানেখ।নিউজারসি অঙ্গরাজ্যের কেপমে চিড়িয়াখানায়   অনুষ্ঠিত এই বনভোজনে নিউজারসিতে বসবাসরত প্রবাসীরা  ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করে।সকাল থেকেই প্রবাসীরা  দলে দলে কেপমে চিড়িয়াখানার বনভোজন স্পটে  সমবেত হতে থাকে। বনভোজন স্পটের  প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়।দীর্ঘদিন পর প্রবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত  হয়ে পড়ে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে,কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকে।এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার। দুপুর গড়াতেই পরিবেশিত হয়  দুপুরের খাবার।হরেক পদের মুখরোচক বাংগালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। বনভোজনে শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক  খেলাধূলার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়।

 বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তারা  পুরস্কার বিতরন করেন।  বনভোজনের সবশেষ  ইভেন্ট ছিল রেফল ড্র। আকর্ষণীয় পুরস্কারের সম্ভারে ‘রেফল ড্র’ বিজয়ীদের মাঝে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তারা  পুরস্কার বিতরন করেন।  বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের এই বনভোজনে  প্রবাসীদের অংশগ্রহন ছিল বেশ লক্ষ্যণীয়।তাদের অংশগ্রহনে এই বনভোজন প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিনত হয়।  বাংলাদেশ আমেরিকান লায়ন্স  ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি লায়ন মো: হোসেন জনি  ও সাধারন সম্পাদক লায়ন ফারুক আহমেদ তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ  প্রবাসীদেরকে সপরিবারে বনভোজনে অংশগ্রহনের মাধ্যমে তা সফল করায় ধন্যবাদ  জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension