আন্তর্জাতিক

প্রায় একশ’ বছর বয়েসে সাঁতারের বিশ্বরেকর্ড!

রূপসী বাংলা ডেস্ক:অস্ট্রেলিয়ার একজন ৯৯ বছর বয়স্ক সাঁতারু জর্জ করোনেস তার বয়সের বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এক নতুন বিশ্বরেকর্ড করেছেন।

কুইন্সল্যান্ডে এক সরকারি টুর্নামেন্টে ১০০-১০৪ বছর বয়েসের ক্যাটাগরিতে জর্জ করোনেস ৫০ মিটার সাঁতরেছেন মাত্র ৫৬ দশমিক ১২ সেকেন্ডে।

এর আগের বিশ্বরেকর্ড ছিল তার সময়ের চাইতে ৩৫ সেকেন্ড বেশি। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জন হ্যারিসন ১ মিনিট ৩১ দশমিক ১৯ সেকেন্ডের ওই রেকর্ডটি করেছিলেন ।

অস্ট্রেলিয়া

এ বছর এপ্রিল মাসে মি করোনেসের বয়েস ১০০ পুরো হবে। বিশ্বরেকর্ড করতে পেরে তিনি দারুণ খুশি।

তিনি বলেন, তার গতি এবং টেকনিকই তার সাফল্যের কারণ।

ব্রিসবেনের মি. করোনেস ছোট বেলা থেকেই সাঁতারে আগ্রহী ছিলেন – কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় তিনি সাঁতরানো ছেড়ে দেন।

কিন্তু ৮০ বছর বয়েসে আবার তিনি সাঁতার শুরু করেন।

আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন এখন একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার জন্য পরীক্ষা নিরীক্ষা চালাবে।বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension