
সারমিন চৌধুরী
বন্ধ জানালা খুলে দিয়েছি আজ
মন পায়রা উড়ছে অজানাই,
সমস্ত আঁধার কেটে গেছে জীবনের
আসবে প্রেম রাঙাতে আমাই।
চেনা অলিগলি নতুন করে চিনছি
অচেনাকে ছুঁতে বাড়াচ্ছি হাত,
মিথ্যার ডামাডোল কানে বাজে না
কাটাতে হয়না আর নির্ঘুম রাত।
সরলতাকে জিয়িয়ে রাখারই প্রচেষ্টা
হোক না মানুষেরা পাথর মনের,
সত্যেরা যখন রোদ হয়ে আলো দিবে
শুকিয়ে যাবে ক্ষতরা এই প্রাণের।
কলঙ্কের কালি মুছে যাবে বৃষ্টি জলে
স্পন্দিত হবে এই হৃদয় নবরূপে,
কেউ আসবেই বেদনার নীল হটিয়ে
তাকে দিবো প্রেমের মালা সঁপে।



