
প্রধান খবরবাংলাদেশ
ফরিদপুরে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চালক আবু শেখ (৩৫)। তিনি মালিগ্রাম পাঁচকূলের বাসিন্দা। আর অপরজন খালেদা বেগম। তাঁর স্বামী শহীদুল ইসলাম, বাড়ি ভাঙার চৌধুরীকান্দা মহল্লায়। আরেকজন হলেন ভাঙ্গার বামুনডাঙ্গার মিজানুর শেখ (৪০)। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন জানান, সকালে চৌরাস্তার তমিজউদ্দিন মোড় এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



