আন্তর্জাতিক

ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্য

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টিতে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। জানিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ওই ভিডিও জনসম্মুখে প্রকাশ করাটা মোটেও উচিত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মারিন ফিনল্যান্ডের কুওপিওতে সাংবাদিকদের বলেন, ওই ভিডিও ব্যক্তিগত। ব্যক্তিগত এক পার্টিতেই ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটি জনসম্মুখে আসাটা আমার মোটেও ভালো লাগেনি।

তিনি আরও বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে রাত কাটিয়েছি। আমরা শুধু আনন্দের সঙ্গে পার্টি করেছি। গান গেয়েছি, নেচেছি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ফিনল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন (৩৬) পাঁচজনের সঙ্গে নাচছেন। আরেকটি ভিডিওতে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে গান গাইতে দেখা গেছে।

মারিন বিরোধীরা তার এই আচরণকে প্রধানমন্ত্রী হিসেবে অশোভন বলে সমালোচনা করেছেন। বিরোধী দলের সংসদ সদস্য মিকো কর্না মারিনের ড্রাগ টেস্ট করানো উচিত বলে টুইটারে জানিয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension