
এম সোলায়মান জয়
এসেছে ফাগুন
গাছে গাছে কৃষ্ণচূড়ার হাসি
শিমুল পলাশ দখিনা হাওয়া দুলে
হৃদয়ে ফুটেছে প্রেমের বকুল
প্রেয়সীর চুলে গুঁজে দেবো রুদ্র পলাশ
পলক জুঁইয়ের মসৃণ পাপড়ি ছুঁয়ে যাবে
তোমার গোলাকার কেন্দ্রবিন্দু
মহুয়ার মৌ মৌ গন্ধে সিক্ত হবে প্রেমিক হৃদয়
হীমের শীতল হাওয়া বিদায় নিলো
প্রিয়ার প্রেমের উষ্ণ পরশ লাগলো মনে
আর দূরে থাকা নয়
পড়ন্ত বিকেলে লাল শাড়ি পরে এসো
বসন্তের প্রথম কুঁড়ির মতো
তোমাকে জানাই সাদর সম্ভাষণ।



