
মাসুম মোরশেদ
চুরি করে ঘুষ নিয়ে
তার থেকে দান দিয়ে
পাপ-সাপ কাটাকাটি,
ফাটাফাটি ফাটাফাটি!
বোনেরটা কেড়ে নিয়ে
কিছুটা দাও বিলিয়ে
নেকি-বদি কাটাকাটি,
ফাটাফাটি ফাটাফাটি!
মেরে এতিমের হক
সমাজে দাও সবক
দোষ-গুণে কাটাকাটি,
ফাটাফাটি ফাটাফাটি!
ফাও টাকা কর কাম
দাতার পাতায় নাম
পাপ-পুণি কাটাকাটি,
ফাটাফাটি ফাটাফাটি!
শত শত করে ভুল
অন্যের টেনে চুল
হাছা-মিছা কাটাকাটি,
ফাটাফাটি ফাটাফাটি!



