
শাহানাজ শিউলী
দেখলে ফেনী হু হু করে কেঁদে ওঠে বুকটা
পানির তলে হারিয়ে গেছে বেঁচে থাকার সুখটা।
আসছে স্রোত ভাটির টানে ভাসছে পশু ঘরবাড়ি,
বন্ধ সকল ভ্যান,রিক্সা আর কত মোটরগাড়ি।
বন্দি সকল নারী-পুরুষ বাস করছে খোলা ছাদে
নেই বিদ্যুৎ নেই খাদ্য দেখলে ওদের মনটা কাঁদে।
আমজনতা, আর্মি-সেনা, ছাত্রসমাজ ছুটছে পাশে,
সহানুভুতির হাত বাড়িয়ে রাখতে ভালো একটু আশে।
সব ধর্ম ভুলে গিয়ে একসাথে আজ জীবন যাপন
বন্যা এসে শিক্ষা দিল সবাই মানুষ সবাই আপন।
সবার উপরে মানুষ সত্য তার উপরে আর কিছু নয়,
সুখ-দুঃখে থাকলে সাথে মানবতারই হবে জয়।



