বিনোদন

ফ্যাশন এবং ফিটনেস টিপস দিবেন আলিয়া

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বর্তমান প্রজন্মের বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। চলচ্চিত্রের পাশাপাশি নিজের প্রেম নিয়ে কিছু দিন পর পরই সংবাদের শিরোনাম হয় এই নায়িকা। সম্প্রতি এক ভিন্ন কারণে সংবাদের শিরোনাম হলেন আলিয়া। নতুন সিদ্ধান্ত তিনি। আর সেই সিদ্ধান্তটি হলো তার নতুন ইউটিউব চ্যানেলে প্রতিদিন ব্লগ প্রকাশ করবেন। সেখানে ফ্যাশন এবং ফিটনেস বিষয়ক নানা টিপস থাকবে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী , আলিয়া তার ইউটিউবে নানারকম টক–শোও রাখবেন। আর সেসব টক–শো হবে ফ্যাশন বিষয়ক। যেখানে ফটোশুট করা বিভিন্ন পোশাক নিয়ে কথা বলবেন আলিয়া কিংবা কোনও অতিথি।

শোনা যাচ্ছে, আসছে সেপ্টেম্বরে রণবীর-আলিয়া বাগদান সারবেন। ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির সেটে কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। ছবিটি এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে। ছবিটিতে দুই তারকার রসায়ন দেখার অপেক্ষায় তার ভক্তরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension