আন্তর্জাতিকপ্রধান খবর

ফ্রান্স বিক্ষোভ: দেশজুড়ে প্রায় ৮৯ হাজার পুলিশ মোতায়েন

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারের পরেও জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিতে চলমান ফ্রান্স বিক্ষোভের আজ ৪র্থ সপ্তাহ। বিক্ষোভ চলাকালীন নাশকতা রোধে আজ শনিবার দেশজুড়ে প্রায় ৮৯ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পূর্ব ঘোষণা অনুসারে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে প্যারিসের ঐতিহ্যবাহী আইফেল টাওয়ার।

গত শনিবার বিক্ষোভকারীদের নাশকতা সৃষ্টির বিষয়টি বিবেচনায় আজ বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট ভবন অভিমুখে র‍্যালি কর্মসূচির প্রাক্কালে প্যারিসে ৮ হাজার এবং সারাদেশ জুড়ে প্রায় ৮৯ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।  রয়টার্স

গেল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপের এক বিবৃতিতে দেওয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশের সঙ্গে র‍্যালি চলাকালীন সেনা পুলিশের ‘ডজনখানিক গাড়ি মোতায়েন’-এর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে অনলাইন এক্টিভিস্টরা। এসময় তথ্য প্রাপ্তির নিশ্চয়তা উল্লেখ না করে সেনা-পুলিশের একাধিক রণবহরের ছবিসহ ‘প্যারিস আসছে সেনারা’ এমন বিভিন্ন ধরনের পোস্ট প্রকাশ করা হয়েছে ফেসবুক ও টুইটারে।  আরটি

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension