খেলা

ফ্লাশিং মেডোয় ফ্যানের সঙ্গে ঝামেলায় জড়ালেন ‘জোকার’

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ডেনিস কুদলাকে স্ট্রেট সেটে (৬-৩,৬-৪,৬-২) হারিয়ে সহজেই ফ্লাশিং মেডোয় শেষ ষোলোয় পৌঁছেছেন নোভাক জকোভিচ৷ কিন্তু মার্কিন প্লেয়ারের বিরুদ্ধে কোর্টে নামার আগে প্র্যাকটিস সেশনে এক ফ্যানের সঙ্গে তর্কে জড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা৷

আর্থার অ্যাশ স্টেডিয়ামে মার্কিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোর্টে নামার আগে ফ্যানের সঙ্গে তার্কাতর্কির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়৷ যেখানে ১৬টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে বলতে শোনা গিয়েছে, “I’ll come find you. I’ll find you after. Trust me, I’ll find you.” তাঁকে হেনস্থা করা হয়েছে বলেও জানান সার্বিয়ান টেনিস তারকা৷

কয়েক সেকেন্ডের এই ভিডিওতে জোকারকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ওকে পছন্দ করি৷ আমার ড্রিঙ্কসের দরকার৷ আমি ওর কাছ থেকে ড্রিঙ্কস কিনব৷ আমাদের মধ্যে এটা চলতে থাকবে৷ আশা করব ও আমাকে সাহায্য করবে৷’

মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যামের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেডেরার এবং সেরেনা উইলিয়ামসও৷ পুরুষ সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে ব্রিটন ড্যানিয়েল এভান্সকে স্ট্রেট সেটে (৬-২,৬-২,৬-১) হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছন রজার৷ ওপেন রুপ আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেন সুইস তারকা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension