
আতিকুর রহমান
ওই দেখা যায় গ্রন্থ মেলা
জ্ঞানের ছড়াছড়ি
নতুন বইয়ের নতুন ছড়া
চলরে সবাই পড়ি।
নতুন বইয়ের ঘ্রাণ যে এসে
করবে নাকে খেলা
এ বই ও বই কিনে নেব
কাটিয়ে দেবো বেলা।
বেলা শেষে ফিরব ঘরে
একগাদা বই নিয়ে
আলোকিত করবো সমাজ
জ্ঞানের আলো দিয়ে।



