
বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার ইফতার পার্টি অনুষ্ঠিত
রূপসী বাংলা ডেস্ক:বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয় গত ২৫শে জুন নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বৈশাখী রেষ্ট্যুরেন্টে। বিপুল সংখ্যক বগুড়াবাসী ছাড়াও স্থানীয় কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। কমিউনিটির ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জিন্নাহ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, আই.টি. প্রফেশনাল লাবু সামাদ সহ অনেকে।

ইফতার পার্টির আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম এবং সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমানের তত্বাবধানে যথাসময়ে ইফতার পার্টির কার্যক্রম শুরু হয়। সভাপতিত্ব করেন সমিতরি সভাপতি রেজাউদ্দৌল্লা এ্যাপোলো। ইফতার মাহফিল ও দোওয়া পরিচালনা করেন উডসাইড মসজিদের সহঃ ইমাম হেলাল আহমেদ। রোজা ও ইফতারের তাৎপর্য তুলে ধরে তিনি পবিত্র কোরান ও হাদিসের আলোকে আলোচনা করেন। আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে দোওয়া করা হয়। বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার সাবেক সাধারন সম্পাদক মোঃ আশরাফ হোসনে রতনের মাতা আজেদা বেগম এবং বর্তমান সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুরাইয়া মনিরার বড় ভাই কাজী আব্দুল মতিন ইন্তেকাল (ইন্নালিল্লাহি .. .. .. রাজেউন) করায় তাঁদের আতœার শান্তি ও মাগফেরাতের জন্য দোওয়া করা হয়।সমিতির সভাপতি রেজাউদ্দৌলা এ্যাপোলো, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু, উপদেষ্টা মোস্তফা আলমগীর রোজা ও ইফতারের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সমিতির সাধারন সম্পাদক এ্যাডঃ সুরাইয়া মনিরা, ইফতার পার্টির আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম এবং সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় বগুড়া সমিতির ইফতার পার্টি ।
ইফতার পার্টি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে যাদের অবদান তাঁরা হলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, আলতাব হোসেন সবুজ, মোস্তফা আলমগীর, এ্যাডঃ মাহবুবুর রহমান বকুল, আশরাফ হোসেন রতন, আতাউর রহমান লিটন, রানা আহমেদ, হাসিবুল হাসান ইউসুফ, ওবায়দুল হক, রিগ্যান, মমিনুল ইসলাম, ইমরান আলী, হুমায়ুন কবির, হুমায়ুন সরকার, রেজাউদ্দিন মিয়া, রুহুল আমিন, রোকেয়া বেগম, শারমিন আখতার মুন, সুফিনাজ স্বপ্না, চন্দনা, মনিরা হক, রাশেদ আল হেলাল সহ অনেকে।
ইফাতার পার্টি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি রেজাউদ্দৌল্লা এ্যাপোলো।



