
বগুড়া সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা
নিউ ইয়র্কে বগুড়া অঞ্চলের প্রবাসীদের সংগঠন বগুড়া সোসাইটি ইউএসএ ইনকের কার্যকনির্বাহী কমিটির সভা জ্যাকসন
হাইটসের পালকি পার্টি হলে অনুষ্ঠিত হলো হয়েছে।
গেল ২৯ আগস্ট আয়োজিত এ সভার সভাপতি ছিলেন সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ।
সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ছিলেন পরিচালনা দায়িত্বে। কার্যকরি সভায় আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি মোহাম্মাদ আলী, আব্দুস সোবহান, জাহাঙ্গীর আলম লিপন, জুয়েল আহমেদ, মাহমুদুল হক মুন্না, সহ সাধারন সম্পাদক সুমন তরফদার সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক গোলাম রব্বানী রাজু, দপ্তর সম্পাদক শাপিনুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আপ্যায়ন সম্পাদক কারমুজ্জামান লালু, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম (কুইন্স), মুরাদ মোরশেদ হায়দার (বিপ্লব), আরিফ
খান, এনামুল হক, আব্দুর রকিব খান বগুড়া ও আকবরিয়া লি: পরিচালক শাহ আলী রেজা প্রমুখ।
সভায় উপদেষ্টা কমিটি ও ট্রাষ্টি বোর্ড গঠন, গঠনতন্ত্র তৈরীর লক্ষ্যে কমিটি গঠন, অভিষেক অনুষ্ঠানের জন্য আহব্বায়ক কমিটি গঠন, মাস্ক ও সেনিটাইজার বিতরণএবং কবর ক্রয়ের লক্ষ্যে ফান্ড গঠন নিয়ে আলোচনা হয়।



