
নিউ ইয়র্কে কর্মজীবীদের স্বার্থে সিনেটর চাক শুমারের যুগান্তকারী পদক্ষেপ
ফৌজিয়া জে চৌধুরী: যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের হাজার হাজার মানুষ, যারা আইটিন ছাড়া আই আর এস সুবিধা ভোগ করতে পারতেন না, এখন থেকে তাদেরকে এই সুযোগ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কে সিনেট মেজরিটি লিডার চাক শুমার।
মঙ্গলবার (৩১ আগস্ট) নিউ ইয়র্কের ডাইভারসিটি প্লাজায় তিনি এসব কথা বলেন।
নিউ ইয়র্কে কর্মজীবীদের স্বার্থে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। আর সিনেটর মেজোরিটি লিডার চাক শুমার নিজেই উদ্যোগী হয়ে এর পেছনে কাজ করেছেন।
জানা যায়, এর আগে আইআরএস সুবিধা ভোগ করতে হলে আইটিন থাকা বাধ্যতামূলক ছিল। সেকারণে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হতেন। অনেকেই নানান সমস্যার মুখোমুখিও হতেন। সিনেটর শুমারে সাগ্রহে নতুন এই পদক্ষেপের মাধ্যমে সেসব জটিলতা দূর হলো।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিক-কর্মচারিদের কর্ম-পরিবেশ সম্পূর্ণ পাল্টে যাবে। নতুন এ সিদ্ধান্তের ফলে শ্রমিক-কর্মচারিরা অধিকতর অধিকার পাবেন। একইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও এ পরিবর্তন নাটকীয় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
সিনেটর চাক শুমার মনে করেন, দেশের মাত্র ৩৫ শতাংশ কর্মজীবী কোনো না কোনো ইউনিয়নের সদস্য।
তিনি বলেন, চলতি বছর মহামারী পরবর্তী বাস্তবতায় ইউনিয়ন সদস্য হিসেবে শ্রমিক-কর্মচারীদের তালিকাভুক্তি মাত্র ১১ শতাংশ। ইউনিয়নের কারণে মধ্যম আয়ের পেশাজীবীদের উন্নয়ন ঘটে এবং তাঁরা আয়ের ব্যবধান কমিয়ে আনতে পারেন মনে করেন তিনি।
আমেরিকায় শ্রমিক-কর্মচারিদের অধিকার সংহত করার লড়াই গত কয়েক দশক থেকে চলমান রয়েছে। বাজার অর্থনীতির দেশে পুঁজির নিয়ন্ত্রকেরাই এখন কর্মপ্রবাহের সব শক্তি ধারণ করে আছে। কর্মক্ষেত্রে
শ্রমিক কর্মচারিদের স্বাধীনতা এখনও নিয়ন্ত্রিত। করোনা মহামারীতে এ নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পেয়েছে বলে শ্রমিক স্বার্থ রক্ষাকারী সংগঠনগুলো মনে করে।
ডাইভারসিটি প্লাজার সংবাদ সন্মেলনে সিনেটর শুমারের সঙ্গে ছিলেন, স্টেট সিনেটর জেসিকা র্যামোস, অ্যাসেম্বলি ওম্যান জেসিকা গঞ্জালেস র্যামোস ও কারমেন ডি লা রোযা।






