
প্রধান খবরবাংলাদেশ
বঙ্গবন্ধুর জন্মদিন আজ
রূপসী বাংলা ডেস্ক:ঐ মহামানব আসে/ দিকে দিকে রোমাঞ্চ লাগে/ মর্ত্যধূলির ঘাসে ঘাসে/ সুরলোকে বেজে ওঠে শঙ্খ/ নরলোকে বাজে জয়ডঙ্ক/ এল মহাজন্মের লগ্ন।’ আজ ১৭ মার্চ সেই মহালগ্ন। অমারাত্রির দুর্গতোরণ ধূলিতলে ভগ্ন হয়েছে নবজীবনের আশ্বাসে। আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও শেখ সাহেরা খাতুনের কোল জুড়ে বাঙালির বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল মোচনে শান্তি ও মুক্তির বারতা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।



