প্রবাস

বদরুল-মঈনুল প্যানেলের বিজয়ীদের সংবর্ধনায় বন্যার্তদের জন্যে অর্থ সংগ্রহ

রূপসী বাংলা প্রতিনিধি, নিউ ইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত হলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সদ্য নির্বাচিত বদরুল-মঈনুল প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা।

গেল ১৯ জুন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী ব্যবসায়ী মঈনুল ইসলাম সাধারণ সম্পাদক পদে, বসির খান সহ-সভাপতি পদে এবং মিজানুর রহমান কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচিত হন। এ উপলক্ষ্যে তাদেরকে অভিনন্দন জানাতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রর্মী এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় উডসাইডের কুইন্স প্যালেসে। এ আয়োজনে আলাদাভাবে কোনো মঞ্চ ছিল না। এমনকি কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবেও কাউকে রাখা হয় নি। ছিল আনন্দ আর উল্লাস। তারপরেও পুরো অনুষ্ঠানেই আনন্দ-উল্লাসকে ছাপিয়ে বাজছিল কষ্টের সুর।

বাংলাদেশে সিলেট অঞ্চলের মানুষ বন্যায় ভাসছে। মানবেতর জীবন কাটাচ্ছেন করছে সিলেটের অঞ্চলের মানুষ। ফলে বিজয়ের আনন্দে সমবেত হলেও সকলের বুকেই মাতৃভূমির জন্যে হাহাকার বাজছিল। সেকারণেই অনুষ্ঠানে বন্যার্তদের সহযোগিতায় ফান্ড করা হয়। বন্যায় ভাসতে থাকা মানুষদের জন্যে অর্থ সংগ্রহ করা হয়। এই পদক্ষেপের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে সদ্য নির্বাচিত বদরুল-মঈনুল প্যানেল থেকে বিজয়ী প্রার্থীরা তাদের নেতৃত্বের জায়গাটি প্রমাণ করলেন।

বদরুল-মঈনুল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মিসবাহ মজিদ এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট এ এফ মিসবাউজ্জানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, জাতীয় পার্টির নেতা সাহাবুদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, বর্তমান সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ, সাবেক সাধারণ সম্পাদক এম এম শাহীন, মূলধারার রাজনীতিবিদ ও ডিস্ট্রিক্ট লিডারপ্রার্থী শাহ নেওয়াজ, নিউজার্সির কাউন্সিলম্যান আবুল হোসেন সুরমান প্রমুখ। অনুষ্ঠানের কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম অংশ পরিচালনা করেন এ এফ মিসবাউজ্জামান এবং সংবর্ধনার পর্বটি পরিচালনা করেন মিসবাহ মজিদ। বক্তারা অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।

নবনির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান শাহ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী এ কে এম ফজলুল হক, প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, কো-ফাউন্ডার হোসনে আরা চৌধুরী, ফৌজিয়া জে চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মঈনুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী বিলাল চৌধুরী, জেবিবিএ’র সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, কমিউনিটি অ্যাকটিভিস্ট রহমান মালিক, রাশেক মালিক, ব্যবসায়ী আতিকুল হক জাকির, কামরুল ইসলাম, এ এফ মিসবাউজ্জামান, প্রফেসর আজহার আহমেদ, শাহান খান, মোহাম্মদ হোসেন দীপু, নিহার সিদ্দিকী, বদরুল-মঈনুল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মিসবাহ আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, জায়েদ খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট জে মোল্লা সানি, নওশাদ হায়দার, শো-টাইম মিউজের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু মিয়া, শাহান খান, সাবেক সভাপতি সৈয়দ জুবায়ের আলী প্রমুখ।

নির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান এই প্যানেলকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছি, আপনাদের সাথে নিয়েই সেই প্রতিশ্রুতি পালন করব।

সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম তাদের নির্বাচিত করার জন্য জালালাবাদবাসীকে ধন্যবাদ জানান। সেই সাথে নির্বাচনের সময় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা ভবনের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমরা পালন করব। তিনি জালালাবাদবাসীর সমর্থন চান জালালাবাদকে এগিয়ে নেয়ার জন্য।

অনুষ্ঠানটি শুরু হয়েছিলো অনুপর দেশাত্মবোধক গান দিয়ে। অন্য শিল্পীদের মধ্যে শাহ মাহবুব, রোকসানা মির্জা, তানভীর শাহীন ও নাভিনের গান পরিবেশন করেন।


অ্যালবাম:


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension