
তারচে’ চলো হাঁটতে হাঁটতে বনরায় যাই
নারিকেলের পাতায় বুনা পাটিটায়
চলো দুইজনে,
বসি পদ্মাসনে।
পায়ের সাথে পা প্যাঁচায়ে… ইশ শি রে… কী? করো কী তুমি?
আমার চোখে মুখে কী দেখ এত?
তোমার আল্লার কিরা লাগে
চোখ বন্ধ কর
চোখ দিয়াই মাইরা ফেলবা নাকি আমারে?
এত কাছে আইসো না তুমি, যেন
আমার কইলজার ধুকপুকানির শব্দ শুনতে পাও
ঐ শব্দ গোপন থাক,
ঐ শব্দ শুধু আমার থাক।
আমার তো আগের জীবন গেল খালি
ঐ শব্দের আশে।
এরে বরং ঢুকায়ে রাখি অনেক গহীনে
এ যেন আমার সাত রাজার ধন!
হাসো ক্যান! হাসির কী?
আমার সাত রাজার ধনে তোমার হিংসা হয়?
অ্যাই, তোমারে না বলছি, ভুরু নাচাবা না?
কেন নাচাও?
আমার শান্তি নষ্ট কইরা কী মজাটা পাও তুমি?
হাতের মধ্যে হাত দিও না
আঙুলে আঙুল প্যাঁচায়ো না প্লিজ!
আমার আল্লা জানে
এত কিছু চাই নাই আমি
এত ভার নেওয়ার ক্ষ্যাম নাই আমার
তুমি শুধু এক করা আতরের শিশিতে
তোমার গায়ের গন্ধ ভইরা দিও?



