আন্তর্জাতিক

বনি কপূরের বয়ান নিল দুবাই পুলিশ, শ্রীদেবীর মৃত্যু ঘিরে প্রশ্ন

রূপসী বাংলা ডেস্ক:সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ মুম্বই ফিরতে বিলম্ব হতে পারে। একদিন পেরিয়ে গেলেও, এখনও মেলেনি ময়নাতদন্ত রিপোর্ট। মেলেনি ডেথ সার্টিফিকেটও। এর জন্যই শ্রীদেবীর দেহ মুম্বইতে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে। শেষ খবর অনুযায়ী, মুম্বইয়ে শ্রীদেবীর দেহ আনতে বিকেল হয়ে যেতে পারে।

পাশাপাশি, শ্রীদেবীর মৃত্যু নিয়ে আরও কিছু প্রশ্ন তুলে ধরেছে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে শ্রীদেবীর স্বামী বনি কপূর ফিরে এসেছিলেন মুম্বইয়ে। দু’দিন পরে তিনি সংযুক্ত আরব আমীরশাহীতে ফিরে যান। এই দু’দিন শ্রীদেবী হোটেলের ঘর থেকে বেরোননি। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট ঘিরে প্রয়াত নায়িকার শারীরিক সুস্থতা ঘিরে জল্পনা শুরু হয়েছে। শ্রীদেবীর স্বামীর বয়ান নিয়েছে দুবাই পুলিশ। তিনি যে হোটেলে ছিলেন, সেই ফ্লোরটি সিল করে দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension